ঢাকা |
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২০
স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজারে বিজয় দিবস প্রীতি ফুটবল খেলা ঘিরে ব্যাপক প্রচারণা চলছে। আগামী ৪ ডিসেম্বর, শুক্রবার পৌরশহরের পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ব্যারিষ্টার সুমন ফুটবল একাডেমির সাথে বিয়ানীবাজার ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মোকাবেলা করবে। উভয় দলে অতিথি খেলোয়াড়রা অংশ নিবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রীতি ফুটবল খেলায় পুরস্কার বিতরণ করবেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। এছাড়াও বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর, কেন্দ্রীয় যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার ছায়দুল হক সুমন, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক শামীম আহমদ প্রমুখ উপস্থিত থাকবেন।

এদিকে বিজয় দিবস প্রীতি ফুটবল খেলা উপলক্ষে বিয়ানীবাজার ফুটবল খেলোয়াড় কল্যান সমিতির উদ্যোগে স্থানীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক বিনিময় সভার আয়োজন করা হয়। সোমবার বিকেলে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ফয়সল আহমদ, সাধারণ সম্পাদক রিপন আহমদ পাটোয়ারী, সাবেক সভাপতি হারুণ রশীদ, এনামুল হক, আবু তাহের, মারুফ আহমদ, আশরাফুল ইসলাম, আকবর হোসেন লাভলু, আবু তাহের সাজু, শাহানুর আলম শাহান, জাহিদ আলম রুমন, আরিফুল ইসলাম বলাই, ইমতিয়াজুর রহমান, ফাহিম আহমদ প্রমুখ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।