ঢাকা |
প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৫
মহান বিজয় দিবসকে ঘিরে চলছে অনুষ্ঠান ও নাটক নির্মাণের ব্যস্ততা। সম্প্রতি ‘একটি স্বপ্ন একটি মৃত্যু’ নামের খণ্ড নাটকের কাজ শেষ হয়েছে। পারভেজ আমিন পরিচালিত এ নাটকে অভিনয় করেছেন দর্শক নন্দিত অভিনেত্রী নাদিয়া। নির্মাতা জানালেন, রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণ হয়েছে। নাটকটি বিজয় দিবসে কোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে। এদিকে ভিন্নধর্মী এই গল্প নিয়ে নাদিয়া বলেন, ‘গল্পে মহান মুক্তিযুদ্ধকে খানিকটা ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। স্বাধীনতার যুদ্ধে কিছু না দেখা বিষয় ও চরিত্র এখানে দেখতে পাবেন দর্শকেরা। নাটকটিও তাদের উপভোগ্য হবে বলেই বিশ্বাস।’ এদিকে নাটকের পাশাপাশি বিশেষ এ দিবস উপলক্ষে নাচের শোতে অংশ নিতে দেখা যাবে নাদিয়াকে। তবে তা কোনও টেলিভিশন চ্যানেলের নৃত্যানুষ্ঠান নয়। বিজয় দিবসের বিশেষ কিছু আয়োজনে তিনি অংশ নেবেন। এছাড়া বিভিন্ন চ্যানেলে প্রচারিত প্রায় ডজন খানেক ধারাবাহিকে অভিনয় করছেন নাদিয়া
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।