বিছরাবাজার ইসলামি সমাজকল্যান পরিষদের উপহার বিতরণ

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০

বিছরাবাজার ইসলামি সমাজকল্যান পরিষদের উপহার বিতরণ

ইবাদুর রহমান জাকির বিশেষ প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিছরাবাজার ইসলামী সমাজকল্যাণ পরিষদের ব্যাবস্থাপনায়(২২এপ্রিল)বুধবার,করোনা প্রাদূর্ভাবে বিশ্ব যখন লক ডাউনে মানুষ যখন গৃহবন্দি বিদেশী রেমিটেন্সের দুয়ার বন্ধ দেশীয় কলকারখানা,মিল ইন্ডাস্ট্রিজ গামের্ন্টসের আয় স্তব্দ,নিম্ন ও মধ্যবৃত্ত মানুষ যখন কর্মহীন তাদের মুখে হাঁসি ফুটানোর লক্ষে মাহে রমজান কে স্বাগত জানিয়ে,
দেশী ও প্রবাসী সদস্য,শুভাকাঙ্খীদের আর্থিক সহযোগীতায় গরীব,দুঃখি,অসহায় লকডাউনে থাকা প্রায় শতাধিক পরিবারের মাঝে (চাল,ডাল,তৈল,চানা,খেজুর,ঘি) উপহার বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন পরিষদের সদস্যদের পাশাপাশি উপদেষ্টামন্ডলীর সদস্য গ্রামতলা জামেয়ার প্রিন্সিপাল মাওলানা ইসলাম উদ্দিন, রবিউল ইসলাম সুহেল,তাজ উদ্দিন,কামিল উদ্দিন,শাহাব উদ্দিন প্রমুখ।

এই সংবাদটি 472 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ