ঢাকা |
প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৬
মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) থেকে :
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী আব্দুল হান্নান শাহ গত বৃহস্পতিবার সকালে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে দিনাজপুর জিয়া হার্ড ফাউন্ডেশন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।
৪০ বছর বয়সী বিএনপি নেতার মৃত্যুতে এলাকায় বিএনপিসহ সকল রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আব্দুল হান্নান শাহ গত মঙ্গলবার রাত ১টায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে প্রথমে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় পরদিন বুধবার দিনাজপুর জিয়া হার্ড ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ওইদিনই শেষ বিকালে হরিশ্চন্দ্রপুর উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা শেষে সরকার পাড়াস্থ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
তার মৃত্যুতে উপজেলা বিএনপির সভাপতি মজিবর রহমান শাহ ও সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আকতারুজ্জামান মিয়া শোক সম্পপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি স্ত্রী দুই পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।