ঢাকা |
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৬
নিজস্ব প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস-২০১৬ উদযাপন উপলক্ষে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ-সিলেটের উদ্যোগে মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সমাজসেবা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সরেকওম এ.জেড আব্দুল্লাহ, প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলী, সাবেক সংসদ সদস্য মহম্মদ আশরাফ আলী ও বিশিষ্ট কবি-সাংবাদিক মহিউদ্দিন শীরুকে (মরণোত্তর) ‘সর্বাধিনায়ক বঙ্গবীর ওসমানী সম্মাননা স্মারক’ ২৫ মার্চ শুক্রবার বেলা ২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সৈয়দা সায়রা মহসীন আলী এমপি বঙ্গবন্ধুসহ জাতির শ্রেষ্ঠ সব সন্তানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে বলেন, বঙ্গবন্ধুর অনুপস্থিতে এম.এ.জি ওসমানী যদি মুক্তিযুদ্ধ পরিচালনার দায়িত্বে না থাকতেন তবে মুক্তিযুদ্ধ আরো বিলম্বিত হতো। তার রণকৌশলের কারণে ৯ মাসে আমরা বিজয় অর্জন করতে পেরেছি। তিনি বলেন, আমি গৌরবান্বিত বোধ করি এজন্য যে, আমার প্রয়াত স্বামী সৈয়দ মহসীন আলী বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে স্বাধীনতা যুদ্ধপূর্ব সকল আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখার পাশাপাশি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও স্বাধীনতাত্তোর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে দেশ গড়ার কাজে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে গেছেন। স্বাধীনতার ৪৬ বছর পর আবারো মুক্তিযুদ্ধের চেতনা ও আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্যে মুক্তিযুদ্ধের বিরোধী চক্র জামায়াত-শিবির ও বিএনপি নেত্রীর নেতৃত্বে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে। তাই আজকের এই ৪৬তম স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রাক্কালে আমরা শপথ গ্রহণ করি, শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাবো এবং ঐক্যবদ্ধভাবে কাজ করে মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়ন করবো। তবেই শহীদদের আত্মত্যাগ সার্থক হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।