ঢাকা |
প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৭
স্টাফ রিপোর্টার: ‘বাাবা আইজ তুমি বাজারে যাইওনা আমার মনে মানের না, একথা বলার পরও আমার ছেলে বাজারে গিয়ে লাশ হয়ে বাড়ী ফিরল’। কথাটি বলে কান্নায় ভেঙ্গে পড়লেন নিহত আনোয়ারের পিতা সিরাজ উদ্দিন। পুরো বাড়িতে কান্নার রোল, আহাজারি, শনিবার রাতে লাশ বাড়িতে আসার পর এক হৃদয় বিদায়ক দৃশ্যের অবতারণা হয়েছিল। আশপাশের লোকজন লাশের চেহারা দেখার জন্য বাড়ীতে ভীড় জমান। নিহত আনোয়ার ৪ ভাইয়ে মধ্যে সে সবার ছোট। ২ ভাই ফ্রান্স প্রবাসী। আনোয়ার বিয়ানীবাজার শাখা ছাত্রলীগের জামাল গ্রুপের কর্মী ছিল। নিহত আনোয়ারের পরিবার খুনীর দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন। আনোয়ার খুন হওয়ার পর পুরো শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করে। লাশ পোষ্ট মর্টেম থেকে আসার পূর্বে এলাকাবাসী খুনীর শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করে। “আমার ভাই মরল কেন , প্রশাসন জবাব চাই” শ্লোগানে প্রকম্পিত করে তোলে গোটা বিয়ানীবাজার।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।