ঢাকা |
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৫
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা–সিলেট মহাসড়কে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-পিকআপচালক আশরাফুল মুক্তাকিম (৩০) ও সবজি ব্যবসায়ী লিটন গাজী (৫৫)। আশরাফুলের বাড়ি সিলেট জেলায় এবং লিটন গাজীর বাড়ি কিশোরগঞ্জে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ জানায়, সবজিবোঝাই একটি পিকআপ সিলেটের দিকে যাচ্ছিল। পথে মৌচাক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আশরাফুল মারা যান। গুরুতর আহত অবস্থায় লিটন গাজীকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তমাল সরকারের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান বলেন, নিহত দুজনের মরদেহ থানায় রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর মহাসড়ক থেকে ট্রাক ও পিকআপ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।