ঢাকা |
প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, মে ৪, ২০১৯
রাজবাড়ী সদর উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন। আহতদের রাজবাড়ী ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার আলাদীপুর এলাকায় রাজবাড়ী-ফরিদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আলাদীপুর হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ যুগান্তর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা জানাতে পারেননি তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রিনবাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সকাল সাড়ে ৯ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর এলাকায় পৌঁছে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নারী ও দুজন পুরুষ যাত্রী নিহত।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকাজ চালায়। হতাহতদের বাড়ি সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।