ঢাকা |
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৭
রাজশাহী বিভাগীয় চীফ :
নাটোরে যাত্রীবাহী বাস ও সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া আফরিন ওহি নামের এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজির চালক সহ আহত হয়েছে অন্তত ৫জন। আহতদের নাটোর সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে নাটোর থেকে সিংড়ার দিকে যাচ্ছিল যাত্রীবাহী সিএনজি। এসময় বিপরীত দিক থেকে আসা আগমনী পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কলেজ ছাত্রীর মৃত্যু হয়। আহত হয় অন্তত ৫জন। পরে নাটোর ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
নিহত কলেজ ছাত্রী সুমাইয়া আফ রিন ওহি সদর উপজেলার বাবুর পুকুরপার এলাকার খোরশেদ আলমের মেয়ে এবং রানী ভবানী সরকারী মহিলা কলেজের এইসএসসি পরীক্ষার্থী।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।