ঢাকা |
প্রকাশিত: ৩:৪৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৯
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহে বাস-আলসাধু সংঘর্ষে আশরাফুল ইসলাম (৩০) নামে এক চালক নিহত হয়েছে। বুধবার বিকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার কালা লক্ষিপুর গোল্ড ব্রিকস’র সামনে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল কালা লক্ষিপুর গ্রামের মন্টু বিশ্বাসের ছেলে। হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ তারিফুল ইসলাম জানান, বিকাল সাড়ে ৪টার দিকে ডেইজি পরিবহন নামে যাত্রীবাহি একটি বাস মাগুরা থেকে ঝিনাইদহে আসছিল। সেসময় বাসটি কালা লক্ষিপুর ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নসিমনের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসের যাত্রীরা হতাহত না হলেও নসিমন চালক মারাত্বক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।