ঢাকা |
প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সন্ধ্যা ৭টার পর গুলশানে নিজ বাসভবন ফিরোজা’য় রওনা হন তিনি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে বিকাল ৪টা ১৫ মিনিটে গুলশানের বাসা থেকে রওয়ানা হয়ে বিকাল ৫টা ৩৩ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, নতুন কোনো অসুস্থতা বা স্বাস্থ্যের অবনতি নয়, ‘রুটিন চেকআপ’এর জন্য বিএনপি নেত্রীকে হাসপাতালে আনা হয়েছে।
সবশেষ ২০২২ সালের ২৮ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলন সাবেক প্রধানমন্ত্রী।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।