বাল্যবিবাহ বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৬

বাল্যবিবাহ বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

স্টাফ রিপোর্টারঃ বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ইনামপুর গ্রামের মোঃ আব্দুল্লাহ’র মেয়ে সারপার হাফিজিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণীর ছাত্রী ২০১৭ সনের দাখিল পরীক্ষার্থী সুলতানা বেগম (১৬) কে জোর পূর্ব বিয়ে দেয়ার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মাদরাসার প্রতিষ্ঠাতা সুপার ফয়জুল হক শিমুল।

সুলতানার পিতা প্রবাসে থাকার সুবাদে সৎ মা ও চাচা হবিব আলী মেয়ের অমতে বিয়ের দিন তারিখ ধার্য্য ও আকদ করার নিমিত্তে ৪ নভেম্বর শুক্রবার বরপক্ষকে আমন্ত্রণ করেন। ৩ নভেম্বর খবর পেয়ে মাদরাসার সুপার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন করেন।

উপজেলা নির্বাহী অফিসার ওসি বিয়ানীবাজারকে ঘটনার বিবরণ যাচাই পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন। বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সুলতানার চাচা হবিব আলীকে ফোন দেন এবং বিয়ে সংক্রান্ত কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেন অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়ে দেন।

এই সংবাদটি 413 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ