ঢাকা |
প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৭
সংবাদাদতাঃ বিয়ানীবাজার উপজেলার বারইগ্রাম বাজারের লাউতা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা পিএম পাল’র মালিকাধীন পিএম পাল হোমিও হলে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বারইগ্রাম বাজারের পাহারাদাররা প্রথমে আগুনের টের পায় এবং স্থানীয় মসজিদের মাইকে আগুন লাগার কথা জানালে স্থানীয়রা এসে আগুন নেভাতে চেষ্টা করেন। পরে খবর পেয়ে বিয়ানীবাজার ফায়ার সার্ভিসের একটি দল রাত আড়াইটায় অগ্নিকান্ডস্থলে পৌছালে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আসে।
অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতির ব্যাপারে ঘটনাস্থলে থাকা পিএমপালের ভাতিজা রাজু পাল জানান, আনুমানিক ১০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।