ঢাকা |
প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৭
রাজধানীর বাড্ডায় উজ্জ্বল (৩২) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেলে বাড্ডার আনন্দনগর এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশের বাড্ডা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) আশরাফুল করিম জানান, আনন্দনগরের ৩ নম্বর সড়কের ২০ নম্বর বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে থাকতেন উজ্জ্বল। তার পিতার নাম আবদুল আওয়াল। দুর্বৃত্তরা তার মাথার বাম পাশে গুলি করলে ডান পাশে কানের ওপর দিয়ে বের হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, বাড্ডায় মাত্র এক দিনের ব্যবধানে আবারও খুনের ঘটনা ঘটল। গতকাল সোমবার দুপুরে বাড্ডার আফতাবনগরের একটি বাসায় মনজিল হক (২৮) নামে এক যুবককে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।