বাজেট অধিবেশনে মেয়র শুকুর : এ শহরকে গড়ে তুলতে পারব আপনাদের মতো করে, যদি সহযোগিতা করেন

প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০১৮

বাজেট অধিবেশনে মেয়র শুকুর : এ শহরকে গড়ে তুলতে পারব আপনাদের মতো করে, যদি সহযোগিতা করেন
স্টাফ রিপোর্টার  ::
বিয়ানীবাজার পৌরসভার ২০১৮-২০১৯ সালের বাজেট অধিবেশনে বক্তৃতায় পৌর মেয়র আব্দুস শুকুর বলেন- অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে পৌরসভার উন্নয়নে যুগোপযোগী নানা উন্নয়ন কর্মকান্ড ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। অসংখ্য প্রক্ল্প প্রক্রিয়াধীন রয়েছে সেগুলো শীঘ্রই দৃশ্যমান হবে ইনশাআল্লাহ। তিনি বলেন- আমি আপনাদের শহর গড়ে তুলতে পারব আপনাদের মতো করে, যদি আপনারা সহযোগিতা করেন।
বিয়ানীবাজার পৌরসভার সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগীতা কামনার পাশাপাশি তিনি নিয়মিত পৌর কর পরিশোধ করার জন্য পৌরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ানীবাজার পৌরসভার ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুন) দুপুরে বিয়ানীবাজার পৌরসভা প্রাঙ্গণে ৪৬ কোটি ৯৩ লক্ষ ২৩ হাজার টাকার বাজেট পেশ করেন পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর।  এ সময় উপস্থিত শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, প্রশাসনের কর্মকর্তা ও পৌর কাউন্সিলরবৃন্দ ও নাগরিকবৃন্দ ঘোষিত বাজেটকে করতালির মাধ্যমে স্বাগত জানান।
২০১৮-২০১৯ অর্থবছরে বিয়ানীবাজার পৌরসভার বাজেটের আকার ৪৬ কোটি ৯৩ লক্ষ ২৩ হাজার টাকা। বাজেটে মোট ব্যায় ধরা হয়েছে ৪৬ কোটি ৬৬ লক্ষ ২৬ হাজার টাকা। বাজেটে সার্বিক উদ্ধৃত্ত ২৬ লক্ষ ৯৭ হাজার টাকা। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৪ কোটি ২৪ লক্ষ ৯৫ হাজার টাকা, রাজস্ব ব্যায় ধরা হয়েছে ৪ কোটি ১ লক্ষ ১১ হাজার টাকা।
বাজেটে উন্নয়ন আয় ধরা হয়েছে ৪২ কোটি ৬৮ লক্ষ টাকা, উন্নয়ন ব্যায় ধরা হয়েছে ৪২ কোটি ৬৫ লক্ষ ২৮ হাজার টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪২ কোটি ৬৫ লক্ষ ১৫ হাজার টাকা ।
এদিকে বাজেট অধিবেশনে বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর আব্দুর রহমান আফজল ও পৌরসভার কর কর্মকর্তা দিবাকর পালের পরিচালনায় পৌর মেয়র আব্দুশ শুকুর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা  কাজী আরিফুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান, সিলেট জেলা পরিষদের সদস্য মো. নজরুল হোসেন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল হাছিব মনিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোশতাক আহমদ প্রমুখ।
পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র-২ নাজিম উদ্দিনের স্বাগত বক্তব্য শেষে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্যস্থ বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, মুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, সম্ভাবনা পত্রিকার সম্পাদক মাছুম আহমদ, প্যানেল মেয়র-১ ও কাউন্সিলর ছাইফুল আলম ঝুনু, ৮নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাইয়ুম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মিছবাহ উদ্দিন,পৌরসভার নকশা কার আশরাফুল ইসলাম, প্রমুখ।

বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুর রহিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন সহকারি কমান্ডার মুছব্বির আলী, প্রবীণ মুরব্বি আব্দুল করিম, তাহির আলী খান, আব্দুল আজিজ, আবুল হোসেন খছরু, সংস্কৃতি সংগঠক মীর মোহাম্মদ খোকন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক জামাল হোসেন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহজাহানুল ইসলাম লায়েক, রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি ও সময়চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম.ফয়জুল হক শিমুল ও সাধারণ সম্পাদক শাহীন আলম হৃদয়, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সহ সভাপতি হাসান শাহরিয়ার , সাধারণ সম্পাদক শাবুল আহমদ,  সিনিয়র সাংবাদিক হাসানুল হক উজ্জল, সুয়াইবুর রহমান স্বপন, সুফিয়ান আহমদ, সিপার আহমদ পলাশ, জসিম উদ্দিন, তোফায়েল আহমদ, আবু তাহের রাজু, তাজবীর আহমদ ছাইম প্রমুখ।

বাজেট অধিবেশন শেষে অভ্যাগত সহস্রাধিক নাগরিককে আপ্যায়ন করিয়ে মেজবানের দায়িত্বশীল ভূমিকা পালন করেন নগরপিতা শুকুর।

এই সংবাদটি 1094 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ