ঢাকা |
প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, জুন ৫, ২০১৬
বাজেটের প্রভাবে বাজারে বেশ কিছু পণ্যের দাম বেড়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে সিগারেট। গতকাল থেকে কম্পিউটার পণ্যের দামও বাড়তে শুরু করেছে।
এছাড়াও পাউরুটি এবং বিস্কুটের ওপর মূসক অব্যাহতি সুবিধা তুলে নেওয়ায় এর দাম বাড়তে শুরু করেছে।
বাজেট ঘোষণার আগে বেকারির যে পাউরুটির দাম ছিল ৫০ টাকা, সেটি গতকাল ৬০ টাকা দরে বিক্রি হয়েছে। যেটির দাম ছিল ৩০ টাকা, সেটি বিক্রি হয়েছে ৩৫ টাকা দরে। বাজেট ঘোষণার আগের দিন প্রতি প্যাকেট বেনসন সিগারেটের মূল্য ছিল ২২০ টাকা, যা বাজেট ঘোষণার পর বেড়ে হয় ২৫০ টাকা।
সিগারেটের ১০ শলাকার প্যাকেটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা আছে ১৮ টাকা। যা বৃদ্ধি করে ২৩ টাকা করা হয়েছে। এগুলোর ওপর সম্পূরক শুল্ক হার ৪৮ শতাংশ থেকে বৃদ্ধি করে ৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সিগারেটের আরও দুটি স্তরে সম্পূরক শুল্ক বিদ্যমান আছে। সেটি ৬১ এবং ৬৩ শতাংশ থেকে বাড়িয়ে ৬২ ও ৬৪ শতাংশ করা হয়েছে। এগুলোর মধ্যে প্রতি শলাকায় দাম বেড়েছে ৫০ পয়সা। আগে যেগুলো ২ টাকা ছিল সেগুলো এখন আড়াই টাকা হয়েছে।
বাজেটে কম্পিউটার সামগ্রীর শুল্ক ২ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে কম্পিউটারের প্রিন্টার, প্রিন্টারে ব্যবহৃত কালি ও প্রিন্টারের ইঙ্কজেট কার্টিজ, কম্পিউটার প্রিন্টারের অন্যান্য অংশ, মডেম, ইথারনেট ইন্টারফেস কার্ড, কম্পিউটার নেটওয়ার্ক সুইচ, হাব এবং রাউটার, ডাটাবেজ অপারেটিং সিস্টেম ও উন্নয়ন যন্ত্রাংশ, ফাশ মেমরি কার্ড ও একই ধরনের যন্ত্রাংশের দাম বাড়তে শুরু করেছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।