বাঘায় কুপ্রস্তাবে রাজী না হওয়ায় গৃহবধুর স্বামীর দোকান দখল

প্রকাশিত: ৪:৫১ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০১৭

বাঘায় কুপ্রস্তাবে রাজী না হওয়ায় গৃহবধুর স্বামীর দোকান দখল

রাজশাহী বিভাগীয় চীফ:

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মেম্বর ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোজাম্মেল হক তোজাম এক গৃহবধুকে কু-প্রস্তাব দেয়। এই কু-প্রস্তাবে গৃহবধু রাজী না হওয়ায় তার স্বামীকে কুটুক্তি মূলক কথা বলে। এর প্রতিবাদ করলে ইউনিয়ন মেম্বর তার লোকজনকে সাথে নিয়ে গৃহবধুর স্বামীর চায়ের দোকানে নৌকা টানিয়ে দখল করে নিয়েছে। এছাড়া তার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে বাড়িঘর ঘেরাও করে রাখেন। ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধ্যা ৫টার দিকে ঝিনা রেলগেট এলাকায়। এব্যাপারে গৃহবধু বাদি হয়ে ওই দিন রাতে মেম্বরকে অভিযুক্ত করে বাঘা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
আড়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মেম্বর ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোজাম্মেল হক তোজাম বিষয়টি অস্বীকার করে বলেন, দোকান ঘরটি আওয়ামীলীগের ক্লাব ছিল। তার কাছে ভাড়া দেওয়া ছিল। সঠিকভাবে ভাড়া দিতে না পারায় তার কাছে থেকে নিয়ে নৌকা টানিয়ে দেওয়া হয়েছে।
আড়ানী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম নান্টু বলেন, এই ওয়ার্ডে একটি আওয়ামীলীগের ক্লাব আছে। তবে এইটি আদৌও আওয়ামীলীগের ক্লাব ছিল কি-না আমার জানা নেই।
আড়ানী ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম বলেন, দোকানদারের বাবা ওয়ার্ড আওয়ামীলীগের প্রবীন নেতা ছিল। এক সময় দল করতে গিয়ে তিনি নিশ্ব হয়ে পড়ে। এলাকার লোকজনকে সাথে নিয়ে তাকে এই জায়গা দেওয়া হয়েছিল। এই জায়গাটি রেলওয়ের জমি। সেখানে একটি আধাপাকা ঘর তুলে চায়ের দোকান দিয়ে তিনি ব্যবসা করে আসছে। তবে শুনেছি এই দোকান ঘর আওয়ামীলীগের লোকজন নৌকা টানিয়ে দখলে নিয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ বলেন, এক গৃবধুকে কু-প্রস্তার ও দোকান ঘর ভাংচুর এবং দখলের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।

এই সংবাদটি 334 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ