বাঘমারায় বিপুল পরিমান এ্যালকোহলসহ চিকিৎসক গ্রেপ্তার

প্রকাশিত: ৭:১৭ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০১৭

বাঘমারায় বিপুল পরিমান এ্যালকোহলসহ চিকিৎসক গ্রেপ্তার

রাজশাহী বিভাগীয় চীফ :
রাজশাহীর বাগমারা ৭০০ বোতল এ্যালকোহলসহ আব্দুল হান্নান (২৮) নামের এক হোমিও চিকিৎসককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে এ্যালকোহলসহ তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বাগমারা থানার ওসি নাছিম আহাম্মেদ। শুক্রবার দুপুরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে হান্নানকে কারাগারে পাঠানো হয়ে বলে জানান তিনি।
ওসি নাছিম আহাম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১২ টার দিকে বাগমারা উপজেলার মোহনগঞ্জ বাজারে অভিযান চালান হয়। এসময় মোহনগঞ্জ বাজারে হোমিও চিকিৎসক আব্দুল হান্নানকে (২৮) ৭০০ বোতল এ্যালকোহলসহ আটক করা হয়। দীর্ঘদিন যাবৎ সে এই মাদক ব্যবসা করে আসছিল বলে আটকের পর সে স্বীকার করেছে।
তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইননে বাগমারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সে মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলে পাঠানো হয় বলে জানান ওসি নাছিম আহম্মেদ।

এই সংবাদটি 319 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ