বাগাতিপাড়ায় ‘ক্যাব’র উদ্দ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র‍্যালী ও পথসভা

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৭

রাজশাহী বিভাগীয় চীফ :

নাটোরের বাগাতিপাড়ায় কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) উপজেলা শাখার উদ্যোগে ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০১৭’ উপলক্ষে র‍্যালী ও পথসভা করা হয়। বুধবার সকালে ক্যাবের বাগাতিপাড়া শাখার সভাপতি আব্দুল মজিদের নেতৃত্বে উপজেলা কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার পদক্ষিন শেষে কার্যালয়ের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন, নাটোরে জেলা পরিষদ সদস্য হাসানুর রহমান বিপ্লব, বাগাতিপাড়া ইউপি সদস্য গোলাম ইয়াজদানি স্বপন, বাগাতিপাড়া প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রোজ, জাতীয় সাংবাদিক সংস্থার বাগাতিপাড়া সভাপতি অধ্যক্ষ সাজেদুর রহমান, বাগাতিপাড়া দলিল লেখক সমিতির সহসভাপতি বাবু সরকার এবং চকহরিরামপুর প্রত্যাশা দুঃস্থ নারী কল্যাণ সমিতির সভানেত্রী লাভলী ইয়াসমিন প্রমুখ। এসময় পথসভায় ক্যাব সাধারণ সম্পাদক সাংবাদিক আরিফুল ইসলাম তপু ভোক্তা অধিকার সম্পর্কিত বিভিন্ন প্রচার পত্র সর্বসাধারণের মধ্যে বিতরণ করেন।

এই সংবাদটি 345 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ