বাংলাদেশ গ্লোবাল সামিটে যোগদান করতে সাংবাদিক উজ্জ্বল মালোয়েশিয়া যাচ্ছেন

প্রকাশিত: ৫:২৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৬

বাংলাদেশ গ্লোবাল সামিটে যোগদান করতে  সাংবাদিক উজ্জ্বল মালোয়েশিয়া যাচ্ছেন

স্টাফ রিপোর্টার

অল ইউরোপিয়ান বাংলাদেশী এসোসিয়েশন (আয়েবা) বাংলাদেশ গ্লোবাল সামিট-২০১৬’তে যোগদান করতে চ্যানেল এস’র স্টাফ রিপোর্টার এম. হাসানুল হক উজ্জ্বল বৃহস্পতিবার মালোয়েশিয়া যাচ্ছেন।
মালোয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ১ম বাংলাদেশ গ্লোবাল সামিট-২০১৬’তে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের বাংঙ্গালী নেতারা উপ¯ি’ত থাকবেন। শুক্রবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়ে রোববার শেষ হবে। প্রবাসে বাংলাদেশীদের অধিকার আদায়ের লক্ষ্যেই মূলত এ উদ্যোগ।
অল ইউরোপিয়ান বাংলাদেশী এসোসিয়েশন’র (আয়েবা) আমন্ত্রনে বৃহস্পতিবার রাতে ঢাকা ত্যাগ করবেন সাংবাদিক এম. হাসানুল হক উজ্জ্বল। ঐ দিন ঢাকা থেকে আরো কয়েকজন ইলেট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিক কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওয়ানা দেবেন।

এই সংবাদটি 386 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ