বাংলাদেশ কে নিয়ে স্বপ্ন দেখি –হাসান শামীম

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৪

বাংলাদেশ কে নিয়ে স্বপ্ন দেখি –হাসান শামীম

বাংলাদেশ কে নিয়ে সপ্ন দেখি। অন্তত আজ থেকে বিশ বছর আগে ফিরে যেতে চাই। যেখানে মানুষের জীবনের নিরাপত্তা থাকবে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। মানুষের মনে আনন্দ থাকবে৷ কোন হিংসা বিদ্বেষ থাকবে না। একে অপরের সাহায্যে এগিয়ে আসবে।
মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। জনপ্রতিনিধিরা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করবে। পুলিশ কে জনগণ ভয় পাবে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুন্দর পরিবেশ তৈরি হবে।
মানুষ আওয়ামী দুঃশাসনে দেশের বড় ধরনের ক্ষতি হয়ে গেছে৷ অনিয়ম আর লুটপাটের স্বর্গ রাজ্য পরিনত হয়েছিলো আমাদের প্রিয় মাতৃভুমি। প্রচন্ড জন বিক্ষোভে সৈরাচারি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়৷ কিন্ত চরম বিপদে ফেলে যায় এদেশের ১৮ কোটি মানুষকে।
ডক্টর ইউনুসের নেতৃত্বে একটি সরকার চেস্টা করতেছে দেশটাকে লাইনে নিয়ে আসার জন্য। তারই ধারাবাহিকতায় বিভিন্ন সংস্কার পদক্ষেপ হাতে নেয়া হয়েছে।
আমাদের অধৈয্য হলে চলবে না। অন্তত দুবছর এই সরকার কে সময় দিতে হবে৷
আসুন আমরা সবাই নিজ নিজ কাজে মনযোগী হই৷ সময় কে কাজে লাগাই। নিজেকে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলি। সকল অনিয়ম কে দূরে ঠেলে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণে আপ্রান চেষ্টা চালিয়ে যাই।
আমাদের নিজ নিজ অবস্থান থেকে, নিজের গ্রাম থেকে, ইউনিয়ন থেকে পরিবর্তন শুরু করি।
সমাজে কিছু খারাপ লোক থাকবেই। তারা আপনাকে বিভিন্নভাবে বাধা দিবে। অসহযোগিতা করবে। এমনকি খারাপ আচরণ করবে৷ কিন্তু তাদের সংখ্যা খুবই কম। তাদের মোকাবেলা করেই আপনাকে এগিয়ে যেতে হবে৷
মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন৷

এই সংবাদটি 270 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ