বসকে চুমু দিয়ে দিনের কাজ শুরু হয় যে অফিসে

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৬

বসকে চুমু দিয়ে দিনের কাজ শুরু হয় যে অফিসে

http://somoychitro.com

অফিসের প্রধান বা বসকে সম্ভাষণ করতে হয় সবখানেই। সেটা হয়ত সালাম বিনিময়, ‘গুডমর্নিং’ বা ‘হাই’ বলেই করা হয়। কিন্তু দিনের শুরুতে বসকে চুমু দিয়ে কাজ শুরু করার রেওয়াজ এই প্রথম শুনছেন বোধহয়!

হ্যাঁ। এমনটাই নিয়ম চীনের একটি সংস্থায়। সেখানে দিনের শুরুতে সব মহিলারা বসকে চুমু দিয়ে কাজ শুরু করতে হয়। সেই চুমু আবার দায়সারা চুমু নয়। রীতিমত ওষ্ঠচুম্বন করতে হবে।

বেজিংয়ের টোংঝোউ জেলার একটি হোম ব্রিউয়ারি মেশিন বিক্রেতা সংস্থায় এমন নিয়ম চালু করা হয়েছে। সেখানে প্রতিদিন কাজের শুরুতে কোম্পানির প্রতিটি মহিলা কর্মচারী তাদের বস’কে একটি করে চুমু খাবেন। এবং সেটা ওষ্ঠচুম্বন।

জানা গেছে, কোম্পানির মালিক বিশ্বাস করেন, চুম্বনই একমাত্র ব্যাপার, যা মানুষে-মানুষে বন্ধনকে আরও দৃঢ় করে। তাই কর্পোরেট সংস্কৃতির অঙ্গ করে তোলা হয়েছে চুম্বনকে।

এই সংস্থায় মহিলা কর্মীদের সংখ্যাই বেশি। তাদের সবাই এই নিয়মকে ভাল দৃষ্টিতে নেননি। অনেকে  ক্ষুব্ধ হয়ে চাকরি ছেড়ে দিয়েছেন।

সূত্র: যুগান্তরhttp://somoychitro.com

এই সংবাদটি 493 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ