* বরসহ ৭ জনের জেল * এপেক্স ক্লাবের বৃত্তি পরীক্ষা * ছাগলসহ ৪ চোর আটক * মাহাদিচৌধুরী স্মরণে মিলাদ

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৬

* বরসহ ৭ জনের জেল * এপেক্স ক্লাবের বৃত্তি পরীক্ষা  * ছাগলসহ ৪ চোর আটক  * মাহাদিচৌধুরী স্মরণে মিলাদ

কুলাউড়া বরসহ ৭ জনের জেল-জরিমানা

* কুলাউড়া এপেক্স ক্লাবের প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন

* কুলাউড়ায় ছাগলসহ ৪ চোর আটক

* কুলাউড়ায় মাহাদি হাসান চৌধুরী স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বরসহ ৭ জনের জেল-জরিমানা

বিশেষ প্রতিনিধি : কুলাউড়া ইউএনও তাহসিনা বেগম এর নেতৃত্বে ১১ নভেম্বর শুক্রবার কর্মধা ও পৃথিমপাশা এলাকায় এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাল্য বিয়ের আয়োজনের অপরাধে বর পক্ষের ৩ জন ও কনে পক্ষের ৪ জনসহ মোট ৭ জনের জেল-জরিমানা প্রদান করা হয়েছেজানা যায় কর্মধা ইউনিয়নের পুর্ব কর্মধা নিবাসী মৃত আমীর আলীর অপ্রাপ্ত বয়স্কা মেয়ে পারভীন বেগম (১৫) এর বাল্য বিয়ের আয়োজনের খবর পেয়ে ইউএনও তাহসিনা বেগম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কনের ভাই রুবেল মিয়াকে ১ মাসের ও ভগ্নিপতি আব্দুছ সালামকে ৩ দিনের বিনাশ্রম করাদন্ড,কনের মা খাতিবুন বেগম ও খালা তালেবুন বেগমসহ দুজনের প্রত্যেককে ১ হাজার টাকা করে দুহাজার টাকা জরিমানা এবং বর পৃথিমপাশা ইউনিয়নের সম্মান নিবাসী মশাহিদ আলীকে ৩ দিনের,বড় ভাই ইসমাইল আলীকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড ও বরের ভাবী মরিয়ম বেগমকে ১ হাজার টাকা জরিমানা করা হয়পরে দন্ডপ্রাপ্ত ৪ জনকে কারাগারে প্রেরন করা হয় ও অর্থদন্ডের আসামীরা জরিমানার টাকা পরিশোধ করে মুক্তিলাভ করেনভ্রাম্যমান আদালত পরিচালনাকালে মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন, সহকারী জাহাঙ্গীর হোসেন, এসআই বাশারসহ কুলাউড়া থানা পুলিশ অংশ নেয়

 

এপেক্স ক্লাবের প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন

 

বিশেষ প্রতিনিধি : কুলাউড়া উপজেলায় এপেক্স ক্লাবের আয়োজনে ৯ম প্রাথমিক বৃত্তি পরীক্ষা ১১ নভেম্বর শুক্রবার শহরস্থ রাবেয়া আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়এপেক্স ক্লাব প্রেসিডেন্ট ডাঃ হেমন্ত চন্দ্র পালের সার্বিক তত্বাবধানে এবং শহিদুল ইসলাম তনয়, এএফএম ফৌজি চৌধুরী, তোফায়েল আহমদ ডালিম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রভাষক শরীফ আহমদ এর পরিচালনায় বৃত্তি পরীক্ষায় উপজেলার ৪৫টি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর প্রায় ৩ শতাধিক ছাত্রছাত্রীরা অংশ গ্রহন করেপরীক্ষা চলাকালীন সময়ে কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, উপজেলা জাসদ সভাপতি মইনুল ইসলাম শামীম, সংলাপ সম্পাদক সহকারী অধ্যাপক সিপার উদ্দিন আহমদ, ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, বিএইচ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম চৌধুরী, রাবেয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুছ ছালাম, জাতীয় সাপ্তাহিক অর্থকালর মৌলভীবাজার ব্যুরো প্রধান মাহফুজ শাকিলসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন

 

 ছাগলসহ ৪ চোর আটক

kulaura-11 

বিশেষ প্রতিনিধি : বুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন থেকে চোরাইকৃত ২ টি ছাগলসহ ৪ ছাগল চোরকে আটক করেছে বুলাউড়া থানা পুলিশবুধবার বিকেলে ইউনিয়নের হাজীপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়আটককৃতরা হলো, রাজনগর উপজেলার ফকিরটিলা এলাকার সামছু মিয়ার ছেলে শিপন মিয়া (১৮), কামারচক এলাকার আব্দুল মান্নানের ছেলে মনির হোসেন (২১), হুতাইশাহ এলাকার আব্দুল মোতালিবের ছেলে নয়ন আহমদ (১৯) এবং কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলি এলাকার বাবুল মিয়ার ছেলে তমজিদ মিয়া (২৭)স্থানীয় সুত্র জানায়, দীর্ঘদিন থেকে হাজীপুরসহ আশপাশ এলাকার বিভিন্ন পরিবারের ছাগল হঠাৎ করে উধাও হয়ে যায়যার কোনটিই উদ্ধার বা কোন খবরা খবর পাওয়া যায়নাঠিক এভাবে বুধবার বিকালে অভিনব পন্থায় ছাগল চুরি করে পালিয়ে যাবার সময় তাদেরকে আটক করে এলাকার লোকজনখবর পেয়ে কুলাউড়া থানার এসআই সাব্বির আহসান এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছাগলসহ ৪ চোরকে আটক করে থানায় নিয়ে আসেনএসআই সাব্বির আহসান ছাগল চোর আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ১০ নভেম্বর বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে

 

 

 

 মাহাদি হাসান চৌধুরী স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

 kulaura-mahadi-soronsova

বিশেষ প্রতিনিধি : কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ১০ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ২টায় কুলাউড়ার অন্যতম বিদ্যাপীঠ নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র মাহাদি হাসান চৌধুরী স্মরণে মাহাদি স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এক স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি তৌফিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও কুলাউড়া উপজেলা নৌকার নতুন প্রজন্ম এর সভাপতি, রাউৎগাঁও ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌধুরী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শফি চৌধুরী পলিটের পরিচালনায় স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল জামালবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউছুফ গণি আদর্শ কলেজের প্রফেসর মোতাহের হোসেন, রাউৎগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য আব্দুল মোক্তাদির মনু, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইরফান আলী, বিশিষ্ট সমাজসেবক আবু তাহের চৌধুরী (লেবু), পি.টি.এর সভাপতি আব্দুল বাছিত মাজিদ, এস.এম.সির সদস্য সালেহ আহমদ সেলিম, বিশিষ্ট রাজনীতিবিদ আবুল চৌধুরী, সাইস্তা মিয়া, সিরাজুল ইসলাম চৌধুরী জিবলু ও ফখরুল ইসলাম প্রমুখএছাড়াও উক্ত অনুষ্ঠানে মাহাদি স্মৃতি ফাউন্ডেশনের সদস্য কামরুল ইসলাম নাফি, জাহিদ হাসান, মখলিছ মিয়া, শুকুর আলী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেনমিলাদ পরিচালনা করেন চৌধুরীবাজার গাউছিয়া সুন্নিয়া কুতুবশাহ্ দাখিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওঃ আব্দুল হামিদ ও হাফিজ তাওহিদ খাঁনউলে¬খ্য, নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র মাহাদি হাসান চৌধুরী ২৪ মে হঠাৎ মৃত্যুবরণ করেন

 

এই সংবাদটি 365 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ