বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় সিলেট বিমানবন্দর তিনদিনের জন্য বন্ধ ঘোষণা

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, জুন ১৭, ২০২২

বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় সিলেট বিমানবন্দর তিনদিনের জন্য বন্ধ ঘোষণা

সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় সিলেট এমএজি আন্তর্জাতিক বিমানবন্দর তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

ফলে বিমানবন্দরটিতে আজ (শুক্রবার) থেকে তিনদিন কোন ধরণের ফ্লাইট ওঠানামা করবে না বলে জানিয়েছেন বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ।
তিনি জানান, বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি বন্যার পানি চলে এসেছে। এছাড়া সিলেটজুড়ে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় তিনদিনের জন্য বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। সার্বিক পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয় হবে।

এই সংবাদটি 338 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ