বড়লেখায় খেলাফত মজলিসের মৌলভীবাজার-১ আসনের প্রার্থীকে সংবর্ধনা ও কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৫

বড়লেখায় খেলাফত মজলিসের  মৌলভীবাজার-১ আসনের প্রার্থীকে সংবর্ধনা ও কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত

বড়লেখা প্রতিনিধি :
মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ি) আসনের প্রার্থী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সদস্য মাওলানা সাইফুল ইসলাম ইয়াহিয়ার দুবাই থেকে দেশে আগমন উপলক্ষে বড়লেখায় সংবর্ধনা ও কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে বড়লেখা উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে একটি অভিজাত হোটেলে আয়োজন করা এ সমাবেশে ২ শতাধিক মানুষ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা সভাপতি মাওলানা ফয়জুল বারি।
প্রধান বক্তা ছিলেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ।
প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান।

এছাড়াও বক্তব্য রাখেন—

কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা সভাপতি মুফতি হাবিবুর রহমান কাসেমী

জেলা খেলাফত মজলিসের উপদেষ্টা মাওলানা নজরুল ইসলাম

জেলা সাধারণ সম্পাদক মুফতি হিফজুর রহমান হেলাল

যুগ্ম সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন

বিয়ানীবাজার উপজেলা সভাপতি মাওলানা শিহাবুল ইসলাম শিহাবী

কুলাউড়া উপজেলা সভাপতি মাওলানা ইউনুস আহমদ

জুড়ি উপজেলা সভাপতি মাওলানা বশির আহমদ ও সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বড়লেখার সভাপতি মাওলানা আব্দুল কাদির

সিলেট মহানগরের নেতা মাওলানা কমর উদ্দিন জালালাবাদী

বড়লেখা উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মমতাজ উদ্দীন

খেলাফত মজলিসের সিনিয়র সহসভাপতি মুফতি শফিকুল ইসলাম সিদ্দিকী

আল সুন্নাহ জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা তায়্যিবুর রহমান

যুব মজলিসের জেলা সভাপতি হুসাইন আব্দুল আউয়াল

জেলা ছাত্র মজলিসের সহসভাপতি মো. মাজহারুল ইসলাম শাফি

বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়।

এই সংবাদটি 327 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ