বজ্রপাতের সময় একটু সচেতন হলে নিরাপদে থাকা সম্ভব

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, মে ১৪, ২০১৬

বজ্রপাতের সময় একটু সচেতন হলে নিরাপদে থাকা সম্ভব

প্রকৃতির প্রাণঘাতী আচরণের যত উদাহরণ রয়েছে, বজ্রপাত তার মধ্যে অন্যতম ভয়ঙ্কর একটি। ভূমিকম্পের মতো এরও কোনো পূর্বাভাস দেয়া এখনো সম্ভব হচ্ছে না। তবে বজ্রপাতের সময় একটু সচেতন হলে নিরাপদে থাকা সম্ভব। বজ্রপাতে করণীয় কয়েকটি বিষয় উল্লেখ করে নিজেদের ফেসবুক পেজে গতকঅল শুক্রবার একটি পোস্ট দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)। এতে বলা হয়েছে বজ্রপাতের সময়- মাথা ঠা-া রাখতে হবে, ভড়কে গেলে চলবে না। ঝড়ের সময় উঁচু গাছ, বিদ্যুতের খুঁটি, টাওয়ার থেকে দূরে সরে যেতে হবে। ঝড়ের সময় ওপরে ছাদ আছে এমন জায়গায় চলে অবস্থান করতে হবে। সম্ভব হলে টিনের ছাদ এড়িয়ে চলতে হবে।বজ্রপাতের সময় গাড়ির ভেতরে থাকা নিরাপদ, গাড়ির ধাতব বডির সঙ্গে শরীরের সংযোগ না থাকলেই হলো। ঘনঘন বজ্রপাতের সময় ইলেক্ট্রনিক যন্ত্রপাতি যেমন মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ, কম্পিউটার, কর্ডলেস ফোন, ল্যান্ডফোন ব্যবহার না করাই ভালো। বজ্রপাতের সময় আশপাশের নদী, পুকুর বা কোন জলাশয় থেকে দূরে সরে যেতে হবে। বজ্রপাতের সময় একান্ত দরকার না হলে মোবাইল ফোন ব্যবহার না করাই ভালো বলে মনে করছে রেডক্রিসেন্ট। কারণ, মোবাইল ফোন একটি ইলেক্ট্রনিক ডিভাইস। এর ভেতর দিয়ে ক্রমাগত নানা রকম ইলেক্ট্রিক্যাল সিগন্যাল পাস হয়। আশপাশে যদি বজ্রপাতের মতো বড় ধরনের ইলেক্ট্রিক্যাল অ্যাক্টিভিটি ঘটে, সেক্ষেত্রে ইন্টারফিয়ারেন্সের সম্ভাবনা থাকতে পারে।

এই সংবাদটি 603 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ