বঙ্গবন্ধু সৈনিকের কিছু কথা

প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, মে ২১, ২০১৮

বঙ্গবন্ধু সৈনিকের কিছু কথা

কিছু দিন আগে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি আলী আমজাদ হোসেন আলী চৌধুরী ভাই এর সাথে দেখা করতে গিয়েছিলাম , গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক জনাব মিজানুর রহমান চৌধুরী রিংকু ভাইয়ের আমন্ত্রনে। প্রথম দেখা প্রথম আলাপ ! দেখা হতেই আলীভাই আমাকে জড়িয়ে ধরলেন যেনো আমি অনেক দিনের চেনা কিংবা পরম আত্বীয় । আমার সাথে থাকা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার গোলাপগঞ্জ উপজেলা ও আমুড়া শাখার নেতৃবৃন্দ সকলের সাথে একে একে কুশল বিনিময় করলেন । ঐ দিনই তিনি যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন আমাদের সাথে প্রায় এক ঘন্টা আলাপকালে তিনি জানতে চাইলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার এর লক্ষ্য ও উদ্দেশ্য কি ? আমি জবাবে বললাম আমরা বঙ্গবন্ধুকে নিয়ে কাজ করি , নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু কে তুলে ধরা এবং বঙ্গবন্ধু সম্পর্কে সঠিক তথ্য জানা এবং জানানো আমাদের কাজ। আমরা ডিজিটাল পদ্ধতিতে নতুন প্রজন্মে কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরবো । তিনি বললেন যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে আমি তাদের ভালোবাসি । আমি এই সংগঠনের সাথে যুক্ত হতে চাই । আপনাদের পাশে থাকতে চাই । কথা প্রসংগে তিনি জানতে চাইলেন আমাদের প্রচার কাজে কোন জিনিসের প্রয়োজন আমরা শুধু একটি প্রজেক্টরের প্রয়োজন বলেছিলাম । তিনি আমাদের সে চাহিদা পুরন করেছেন। একজন মুজিব সৈনিক হিসেবে আমরা তাকে স্যালুট করি। অভিনন্দন ভাই আপনাকে । বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের অগ্রযাত্রায় আপনি নতুন দিগন্তের সূচনা করলেন। আপনার সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি । এ ভাবেই নিজের ফেসবুক ওয়ালে লিখে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবুসুফিয়ান আজম। এ ব্যাপারে আবুসুফিয়ান আজমের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের কার্যক্রম এতো দিন স্থবির ছিলো রমজানে পরে গোলাপগঞ্জের প্রত্যান্ত অঞ্চলে বঙ্গবন্ধুর জীবন দর্শন নিয়ে আলোচনা ও বঙ্গবন্ধুর দূর্লব ছবি ভিডিও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রচার করা হবে। সরকরের উন্নয়নমূলক কর্ম কান্ডের চিত্র ও জন সম্মুখে তুলে ধরা হবে । ইতিমধ্যে অস্থায়ী ভাবে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার স্থাপন করা হয়েছে। তিনি আরো বলেন বঙ্গবন্ধুর জীবনী নিয়ে কুইজ প্রতিযোগীতার মাধ্যমে শিশু কিশোরদের কাছে বঙ্গবন্ধু সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরবেন । এ সংগঠনের কোন অনুমোদন আছে কি না জানতে চাইলে তিন বলেন এ সংগঠন ২০১৭ সালে সমাজসেবা অধিদপ্তর হতে নিবন্ধিত এবং এর ওয়েব সাইট bmpml.com.bd তিনি সবাইকে এ ওয়বসাইট ভিজিট করার অনুরোধ করেন।

 

লেখক : হারিছ আলী
প্রতিনিধি যুগান্তর

এই সংবাদটি 509 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ