ফ্রান্স যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক ওয়েছ আজিজুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৬

ফ্রান্স যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক ওয়েছ আজিজুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা প্রদান

 

সোমবার বিকেলে প্যারিসের গার দো নর্দের সুরমা রেস্তোরাঁয় জাতীয়তাবাদী পরিবার ফ্রান্সের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বিপুল সংখ্যক জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মী স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করেন।

ফ্রান্স যুবদলের সহ সভাপতি শাহ ডালিমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক শরিফ আহমদ সেবুলের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম শিপার।

যুবদল নেতা জায়েদুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রান্স যুবদলের সহ সভাপতি মারুফ হোসেন ডালিম,সহ সভাপতি রাসেল আহমদ ,সহ সভাপতি ইব্রাহীম খলিল বাপ্পি,যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সল আহমদ,প্রচার সম্পাদক দিলাল আহমেদ,সহ প্রচার সম্পাদক আবু সুফিয়ান,ফ্রান্স বিএনপি নেতা সালেহ আহমদ,প্যারিস মহানগর নেতা ওলিউর রহমান ওলি,শাহ রাজু,তোফায়েল আহমদ,নোমান আহমদ,সালেহ চৌধুরী ,রুমেল আহমদ,আসিক মিয়া, দিলাল আহমেদ, সুহেল বাবু সুমন,মুন্না,ফয়সাল,উমর আলী রাজু,সৈয়দ আলী,জনি খান,আসিক আলী, শাহিন আহমেদ শাফি,সামি আহমেদ প্রমূখে।

অনুষ্টানে দোয়া পরিচালনা করেন মাওলানা ফয়েজ আহমেদ।

এই সংবাদটি 227 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ