ঢাকা |
প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৬
বিশেষ প্রতিনিধি : কুলাউড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপু দেব নামীয় এক আইডি থেকে ধর্ম নিয়ে কটুক্তির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আটক ৩ জনের মধ্যে ২ জনকে ৯ নভেম্বর বুধবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পরিস্থিতি শান্ত বলে পুলিশ দাবি করলেও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
৭ নভেম্বর সোমবার সন্ধ্যায় ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর পোষ্ট করায় এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও এখনও থমথমে রয়েছে ওই এলাকা। এঘটনায় পুলিশ বাদি হয়ে তথ্য ও প্রযুক্তি আইনে থানায় মামলা (নং ১০, ০৮.১১.’১৬) দায়ের করেছে। এ ঘটনার সাথে জড়িত ২ জনকে গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ফেসবুক আইডির মালিক অপু দেবকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
এদিকে ঘটনার পর থেকে এখন পর্যন্ত তবে অনাকঙ্খিত কোন ঘটনা যাতে না ঘটে সেজন্য ওই এলাকার রবিরবাজারসহ হিন্দু বাড়ী ও মন্দিরগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ওইদিনই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ফেসবুকে কটুক্তিকারি অপু দেবসহ পৃথিমপাশা গ্রামের ওয়াহিদ আহমদ ও পুরষাই গ্রামের জাবের হোসেন ওরফে রিজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে পুলিশি তদন্তে ঘটনার সাথে জড়িত ওয়াহিদ আহমদ ও জাবের হোসেন ওরফে রিজনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং ফেসবুক আইডির মালিক অপু দেবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। অনাকঙ্খিত ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
কুলাউড়া থানার এসআই নুর হোসেন জানান, ২ জনকে কোর্টে প্রেরন করলে বিজ্ঞ বিচারক তাদেরকে জেলহাজতে প্রেরনের নির্দেশ দেন। পরবর্তিতে এদের রিমান্ড চাওয়া হবে।
উল্লেখ্য, উপজেলা পৃথিমপাশা ইউনিয়নের সদপাশা গ্রামের অপু দেব নামের একটি ফেইসবুক আইডি থেকে ৭ নভেম্বর সোমবার সন্ধ্যায় ফটোশপে এডিট করা পবিত্র কোরআন শরিফের ওপর কৃষ্ণের ছবি বাসানো একটি ছবি পোষ্ট করা হয়। ছবির ক্যাপশনে লেখা “কোন মুসলিম থাকলে কোন কিছু করিও, আমার নাম অপু, আমার বাড়ি সদপাশা”। ফেসবুকে ছবিটি দেখার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।