ফেব্রুয়ারিতে ফিরছে এসএসসি, তিন ঘণ্টায় ১০০ নম্বরের পরীক্ষা হবে

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৩

ফেব্রুয়ারিতে ফিরছে এসএসসি, তিন ঘণ্টায় ১০০ নম্বরের পরীক্ষা হবে

চার বছর পর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী বছরের এ পরীক্ষায় সব বিষয়ে আগের মত তিন ঘণ্টায় ১০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে শিক্ষার্থীদের।

ফেব্রুয়ারির শুরুতে মাধ্যমিক এবং এপ্রিলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া ছিল দীর্ঘদিনের রেওয়াজ। কিন্তু করোনাভাইরাস মহামারির সময় সেই সূচি পাল্টে গিয়েছিল, যা আগের মতো করা হল।

মহামারির কারণে ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষা সময়মত হলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর নেওয়া যায়নি সে বছর। পরের তিন বছর পরীক্ষা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে। সেই পরীক্ষা নেওয়া হয়েছে সময় ও নম্বর কমিয়ে।

২০২১ সালের এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ১৪ নভেম্বর, পরের বছর পরীক্ষা শুরু হয় ১৫ সেপ্টেম্বর। এরপর চলতি ২০২৩ সালের পরীক্ষা আরও এগিয়ে এনে ৩০ এপ্রিল শুরু হয়। আগামী বছর তা আরও এগিয়ে স্বাভাবিক সময়ে ফিরছে।

এই সংবাদটি 350 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ