ফেঞ্চুগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ বদরুজ্জামান

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৮

ফেঞ্চুগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ বদরুজ্জামান

স্টাফ রিপোর্টার: সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার নতুন ওসি আবুল বাশার মো: বদরুজ্জামান। তিনি গত ১২ অক্টোবর সিলেটের ফেঞ্চুগঞ্জ থানায় অফিসার ইনচার্জ পদে যোগদান করেন।

ইতিপূর্বে তিনি বিয়ানীবাজার ও বালাগঞ্জ থানায় ওসি তদন্ত হিসাবে দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত তিনি বিয়ানী বাজার থানায় ওসি তদন্ত হিসাবে চাকুরীরত ছিলেন। এরপর ১ জুলাই ২০১৭ থেকে বালাগঞ্জ থানার ওসি তদন্ত হিসাবে যোগদান করে ১১ অক্টোবর ২০১৮ পর্যন্ত চাকুরী করেন এবং ১২ অক্টোবর ২০১৮ তিনি ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন।

তার গ্রামের বাড়ী ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ উপজেলায়। তিনি এক পূত্র ও এক কন্যা সন্তানের জনক।

এই সংবাদটি 881 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ