ঢাকা |
প্রকাশিত: ১:৩৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৫
সরকারের তিন মন্ত্রী দুই সপ্তাহের বেশি সময় ধরে বাংলাদেশে বন্ধ থাকা ফেইসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছেন। বিভিন্ন বিষয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের চিঠিতে সাড়া দিয়ে ফেইসবুক কর্তৃপক্ষ কর্মকর্তাদের ঢাকা পাঠাচ্ছে বলে আগেই জানিয়েছিলেন প্রতিমন্ত্রী তারানা হালিম।
আজ রোববার সকাল সাড়ে ১০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক শুরু হয় যাতে ফেইসবুকের দুই প্রতিনিধি ছাড়াও বাংলাদেশের পুলিশ ও র্যাবের বের শীর্ষ কর্তকর্তারা উপস্থিত রয়েছেন।
প্রতিমন্ত্রী সে সময় বলেছিলেন, বাংলাদেশে ফেইসবুকের নানা ধরনের অপব্যবহার ও নেতিবাচক বিষয়গুলো বৈঠকে তুলে ধরা হবে। ফেইসবুকের কাছে কোনো বিষয়ে অভিযোগ করলে যাতে দ্রুত সাড়া পাওয়া যায় তার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। সার্বিক বিষয়ে ফেইসবুকের সঙ্গে চুক্তি করারও আগ্রহ প্রকাশ করেন তিনি।
টেলিকম প্রতিমন্ত্রী তারানা ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বৈঠকে উপস্থিত রয়েছেন।
আরও আছেন পুলিশ মহাপরিদর্শক শহিদুল হক, র্যা বের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি।
ফেইসবুকের প্রতিনিধি হিসেবে রয়েছেন কোম্পানি দক্ষিণ এশিয়া অঞ্চলের ল’ এনফোর্সমেন্ট স্পেশালিস্ট বিক্রম লাংঘে এবং পাবলিক পলিসি ম্যানেজার দিপালী লিবারহান।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।