ফিরে দেখা ২০১৭: বড়লেখায় সীমান্তে অপরাধ বেড়েছে!

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০১৮

স্টাফ রিপোর্টার: ২০১৬ সালে বড়লেখায় আলোচিত ৬টি খুনের পর ২০১৭ সালে কিছুটা হ্রাস পেলেও সীমান্তে ক্রাইম বেড়েছে। সীমান্তবর্তী এলাকায় খুন,অপমৃত্যু, মাদক চোরাচালানসহ সীমান্তে অপরাধ মারাতœকহারে বেড়েছে।

মদ ও কাঠ জব্দ: ১০ মে বুধবার  ৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন জুড়ীর ফুলতলা বিওপি ও বড়লেখার বিওসিটিলা বিওপি সীমান্তে পৃথক একটি অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকার ভারতীয় অবৈধ মদ ও কাঠ জব্দ করে। পরে বিজিবি আটককৃত মাদকদ্রব্য জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে এবং কাঠ মাধবকুন্ড বনবিটে জমা দিয়েছে। বিজিবি সুত্রে জানা গেছে, জুড়ীর ফুলতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মামুন অর রশিদ এবং মোকামটিলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এমদাদ হোসেনের নেতৃত্বে¡ সীমান্তের মেইন পিলার ১৮২৬ হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরের এলভেনটিলা ও সাগরনালে পৃথক দুইটি অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার ১০৩ বোতল অবৈধ মদ জব্দ করেন।

অপরদিকে বড়লেখার বিওসিটিলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে ডিমাই এলাকা হতে ১৩০.৫৪ ঘনফুট অবৈধ সেগুন, মেহগনি ও আকাশমনি কাঠ উদ্ধার করেন। যার সর্বমোট সিজার মুল্য প্রায় ৬ লাখ টাকা।

ইয়াবাসহ আটক: ১৭এপ্রিল সোমবার ৫৫৫ পিস ইয়াবাসহ মহিম উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে র‌্যাব। দুপুরে উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারশাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মহিম উদ্দিন সীমান্তবর্তী কুমারশাইল গ্রামের আলা উদ্দিনের ছেলে। রাতে তাকে বড়লেখা থানা পুলিশে সোপর্দ করে র‌্যাব।

অর্ধগলিত লাশ উদ্ধার: ১১ ফেব্রুয়ারী শনিবার উপজেলার দুর্গম সীমান্ত এলাকা থেকে একটি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বিকাল তিনটায় বাংলাদেশ-ভারত সীমান্তের তারকাটা বেড়া থেকে বাংলাদেশের প্রায় ৩০০ ফুট অভ্যন্তরে উপজেলার পাথারিয়া সীমান্তের মাধবছড়া বিটের মোকামহান্ডর নামকস্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, হত্যার পর লাশটি ভারত থেকে এনে মোকামহান্ডর এলাকায় ফেলে যাওয়া হয়েছে। বড়লেখা থানার এসআই দেবাশীষ সূত্রধর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত বলেন, মোকামহান্ডর এলাকাটি খুবই দুর্গম। এলাকাটিতে বন বিভাগের বাঁশ, বেত, মুর্তা ও রেমা আছে। শুক্রবার রেমা আনতে গিয়ে এক যুবক লাশটি দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। লাশটি প্রায় কংকাল হয়ে গেছে। লিঙ্গ বা বয়স কিছুই সনাক্ত করা সম্ভব হচ্ছে না। ঘটনাস্থলে লাশের কাছে একটি বাঁশ ও কিছু বেত পাওয়া এবং ভারতীয় দিক থেকে ঘটনাস্থলে লোকজন আসার চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে লাশটি হয়তো ভারত থেকে এনে ফেলে যাওয়া হয়েছে।

ডোবা থেকে ৪ সন্তানের জনকের লাশ উদ্ধার: ১০মে বুধবার নিখোঁজের ২৪ ঘন্টা পর বিকেলে সিরাজ উদ্দিন সিরাই (৪৫) নামে ৪ সন্তানের জনকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সিরাজ উপজেলার সীমান্তবর্তী কাঠালতলী চুকারপুঞ্জি গ্রামের মৃত ইছহাক আলীর ছেলে। জমি সংক্রান্ত পূর্ববিরোধ নিষ্পত্তির নির্ধারিত সালিস বৈঠকের আগের দিন বিকেলে নিখোঁজ ও পরে ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়। নিহতের স্ত্রী আম্বিয়া বেগম জানান, ৩ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে চাচা শ্বশুর তালেব আলীর সাথে স্বামীর মামলা মোকদ্দমা চলছিল। দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির জন্য বুধবার স্থানীয় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে সালিশ বৈঠকের কথা ছিল। কিন্তু এর আগের দিন রহস্যজনকভাবে তিনি নিখোঁজ হন এবং পরে ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়।

তারাবির নামাজ থেকে তুলে নিয়ে গুলি : ২৮শে মে রবিবার: রাতে উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী মধ্যডিমাই গ্রামে তারাবির নামাজ থেকে তুলে নিয়ে সন্ত্রাসীরা মিছবাউল হক নামে এক যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে ও গুলি করে আহত করে পালিয়ে যায়। সে মধ্যডিমাই গ্রামের বেনু মিয়ার ছেলে। সূত্র জানায়, বড়লেখা সদর ইউপির ওয়ার্ড মেম্বার সিরাজ উদ্দিনের আত্মীয় কামরুল গংদের সাথে বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে মধ্যডিমাই গ্রামের বেনু মিয়ার ছেলে মিছবাউল হক (৩০) এর সাথে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রাতে তারাবির নামাজ থেকে মেম্বারের লোকজন মিছবাউলকে ধরে মসজিদের পাশের ব্রিজের নিচে নিয়ে পায়ে গুলি ও চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে।

১৩ই মার্চ : পূর্ব শত্রুতার জের ধরে শাহবাজপুর বাজারে দিন দুপুরে ৪ জনকে কুপিয়ে আহত করেছে জামিল আহমদ (২৮) নামের যুবক। আহতরা – ছাব্বির আহমদ (২৭), হোসেন (৩৫), টিনুক (২৫) কিরিছ ও দা দিয়ে আলিম উদ্দিন নামক এক দোকানীকে কূপিয়ে আহত করে ও দোকানে ব্যাপক মালামাল ভাঙ্গচুর করে নগদ ৯৫,০০০ হাজার টাকা লুটপাট করে নিয়ে যায়। জানা যায়-  বিকাল পনে ৩.০০ ঘটিকার সময় শাহবাজপুর স্কুল মার্কেটের “স্টুডেন্ট লাইব্রেরী”তে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় দোকানীর বড় ভাই সেলিম আহমদ মামুন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

 

একই গ্রামে বছরে আতœহত্যা করে ১ হালি: সীমান্তবর্তী নিজবাহাদুরপুর ইউনিয়নের চরিয়া গ্রামে গত বছরে ১ হালি আতœহত্যার ঘটনা প্রশ্নবিদ্ধ করেছে সচেতন মহলকে এবং প্রত্যেকটি হত্যা না আতœহত্যা ময়না তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার কথা থাকলেও আতœহননকারী ব্যাক্তি পাগল , মস্তিস্ক বিকৃত বলে ময়না তদন্তকে ধামাচাপা দিয়ে লাশ কবরস্থ করার খবর পাওয়া গেছে।

 

এই সংবাদটি 831 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ