ঢাকা |
প্রকাশিত: ৬:১৩ পূর্বাহ্ণ, জুন ২১, ২০১৬
বিশেষ প্রতিনিধি : কুলাউড়ায় ডাক্তারের অপচিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগে সেই ভুয়া ডাক্তার আবুল হোসেনকে সিলেট শহর থেকে ২০ জুন সোমবার ভোররাতে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ। এদিকে নিহত শিশু মুন্নার লাশ ময়নাতদন্তের জন্য সোমবার মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, নিহত শিশু মুন্নার পিতা মুস্তাকিন মিয়ার দায়ের করা অভিযোগের ভিত্তিতে সিলেট শহরের মির্জাজাঙ্গালের মা হোমিও হেলথ সেন্টার থেকে ভুয়া ডাক্তার আবুল হোসেনকে আটক করা হয়। কুলাউড়া থানা পুলিশ আটক ভুয়া ডাক্তারকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুদ্দোহা পিপিএম জানান, শিশুটির পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আসামীকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের কামারকান্দি গ্রামের দরিদ্র মুস্তাকিন মিয়ার শিশুপুত্র মুন্না আহমদ (৪) রোববার ভুয়া ডাক্তার আবুল হোসেনের অপচিকিৎসায় মারা যায়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।