ঢাকা |
প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৬
বিশেষ প্রতিনিধি: বড়লেখায় আপন ভাতিজার (বড় ভাইয়ের ছেলে) ছুরিকাঘাতে আসুক আহমদ (৩৫) নামে এক সিএনজি চালিত অটোরিকশাচালক খুন হয়েছেন। ১৪ অক্টোবর শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কেছরিগুল গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আসুক আহমদ গ্রামের হাজী মঈন উদ্দিন মনাইর ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কেছরিগুল গ্রামের হাজী মঈন উদ্দিন মনাইর দুই ছেলে হেলাল আহমদ ও আসুক আহমদের মধ্যে দীর্ঘদিন থেকে পারিবারিক জমিজমা নিয়ে বিরোধ চলছে। জমিজমা নিয়ে প্রায় ১৫ দিন পূর্বে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। ঝগড়া ও জমিজমার বিষয়টি নিষ্পত্তির জন্য স্থানীয়ভাবে সালিশ-বিচারে চেষ্টা চলছিল। এদিকে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আসুক আহমদ বাড়ির সামনের সড়কে সিএনজি চালিত অটোরিকশা ধুয়ামুছা করছিলেন। এ সময় ভাতিজা সুমন আহমদ (২২) পেছন দিক থেকে এসে আসুক আহমদের মাথায় ছুরি দিয়ে কোপ দেয়। এ সময় আসুক আহমদ আত্মরক্ষার্থে পাশের জমির কাদামাটিতে পড়ে যান। জমিতে পড়ার পরও জমির কাদামাটিতে ভাতিজা সুমন চাচার শরীরের অন্তত ৬-৭ স্থান ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। ঘটনার পর পরই ভাতিজা সুমন আহমদ পালিয়ে যায়। ছুরিকাঘাতে আহত আসুকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে জমি থেকে উদ্ধার করে তাঁকে বড়লেখা হাসপাতালে নিয়ে আসেন। হাসাপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বড়লেখা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘১০-১৫ দিন আগে ছোট ভাই আসুক বড় ভাই হেলালকে মারধর করেছিল। সেই ক্ষোভ থেকে হেলালের ছেলে সুমন চাচাকে ছুরি দিয়ে কুপিয়ে জখম করেছে। ঘটনার পরই ভাতিজা সুমন পালিয়েছে। মামলা হয়নি।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।