ফলোআপ: দুবাগে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত: বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রকাশিত: ৮:৪১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৬

ফলোআপ: দুবাগে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র  নিহত: বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শিক্ষার্থী নিহতের ঘটনার খবর পেয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। শনিবার দুপুরে সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সিলেট-বিয়ানীবাজার অভ্যন্তরিণ মহাসড়ক সড়ক অবরোধ করলে উভয় পাশের্^ দীর্ঘ যানজট দেখা দেয়। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে।

জানা যায়, উপজেলার দুবাগ ইউনিয়নের সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়ার পথে স্বাদ কোম্পানি একটি লেগুনার চাপায় গত ৬ সেপ্টেম্বর আহত হয়। ১৭ দিন সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার রাতে শিক্ষার্থী ইব্রাহীম মঞ্জু শেষ নিঃশ্বাস ত্যাগ করে। নিহত স্কুল ছাত্র দুবাগ ইউনিয়নের হাজড়া পাড়া এলাকার আতাবুর রহমানের পুত্র।

শনিবার সহপাঠীর মৃত্যু সংবাদ শুনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সিলেট-বিয়ানীবাজার অভ্যন্তরিণ মহা সড়কের জিরো পয়েন্ট এলাকায় মানববন্ধন করে। এক পর্যায়ে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে বিয়ানীবাজার সিলেট সড়ক অবরোধ করে। এ সময় শিক্ষার্থীরা চালক জাবেদের ফাঁসি দাবি করে স্লোগান দেয় এবং সড়কে টায়ার জ¦ালিয়ে রাখে।

শিক্ষার্থীদের সড়ক অবরোধে ব্যস্ততম এ সড়কের উভয় পাশের্^ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. আসাদুজ্জামান, বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবুল বাশার বদরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের আশ^স্থ করেন। তিনি বলেন, দায়ি চালক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এছাড়া নিহত শিক্ষার্থীর নামে স্কুলের লাইব্রেরীর নামকরণ এবং বিদ্যালয় সংলগ্ন সড়কের উভয় পাশের্^ গতিরোধক স্থাপন করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে শিক্ষার্থীরা অভরোধ প্রত্যাহার করলে সড়কে যান চলাচল এক ঘন্টা পর স্বাভাবিক হয়।

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবুল বাশার বদরুজ্জামান বলেন, ঘটনার দিন শিক্ষার্থী ও এলাকাবাসী ঘাতক চালক জাবেদ আহমদ ও গাড়ি আটক করে পুলিশে সোর্পদ করেছেন। ধৃত চালক জাবেদ জেলহাজতে এবং গাড়ি  বিয়ানীবাজার থানার হেফাজতে রয়েছে।  এ ঘটনায় স্কুল ছাত্র ইব্রাহিমের চাচা মাতাবুর রহমান ৬ সেপ্টেম্বর বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করেন।

এই সংবাদটি 374 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ