ঢাকা |
প্রকাশিত: ৬:১৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৬
জুনাইদ আল হাদী: কওমী মাদরাসা শিক্ষাসনদ স্বীকৃতি দেয়র লক্ষ্যে সরকার কর্তৃক ঘোষিত মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদের নেতৃত্বে গঠিত কমিশন বেফাকের প্রত্যাখান
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে হাটহাজারী মাদরাসায় অনুষ্ঠিত বেফাকের জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
বেফাকের সভাপতি আল্লামা আহমদ শফির সভাপতিত্বে দুপুর ১২টা থেকে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আল্লামা আশরাফ আলী, মাওলানা আজহার আলী আনোয়ার শাহ, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা সাজিদুর রহমান, মুফতি ওয়াক্কাস, মাওলানা জুনাইদ বাবুনগরী, মাওলানা আবদুল জব্বার জাহানাবাদী, মাওলানা মাহফুযুল হক, মাওলানা আবদুল হামিদ ( পীর সাহেব মধুপুর) মাওলানা নুর হোছাইন কাসেমী, মুফতি সাখাওয়াত হোসাইন, মাওলানা জুনাইদ আল হাবীব, মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা মনজুরুল ইসলাম, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা আবদুল কুদ্দুস (আরজাবাদ) প্রমুখ।
সভায় বেফাক ও আল্লামা আহমদ শফির নেতৃত্বে কমিশন গঠন করলেই কেবল মেনে নেয়া হবে বলেও সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবং এ বিষয়ে সরকারের সথে নিয়াঁজো করার জন্য ৭ সদস্য বিশিষ্ট সাব কমিটি গঠন করা হয়। আল্লামা আশরাফ আলীরি নেতৃত্বে কমিটর অন্যান সদস্যরা হলেন মাওলানা আজহার আলী আনোয়ার শাহ, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা সাজিদুর রহমান, মুফতি মুহাম্মাদ ওয়াক্কাস, মাওলানা মাহফুযুল হক, মাওলানা নুরুল ইসলাম জিহাদী।
সভায় আগামী সোমবার (০৩ অক্টোবর) দেশের সকল আঞ্চলিক বোর্ড-এর প্রতিনিধিদের সমন্বয়ে হাটহাজারী মাদরাসায় বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়। সেই বৈঠক থেকে সকলের মতামতের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ে একটি সুপারিশ পেশ করা হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।