প্রশাসনের হস্তক্ষেপে বিয়ানীবাজারে বাল্য বিবাহ পন্ড

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৮

প্রশাসনের হস্তক্ষেপে বিয়ানীবাজারে বাল্য বিবাহ পন্ড

স্টাফ রিপোর্টারঃ প্রশাসনের হস্তক্ষেপে বিয়ানীবাজার উপজেলার দুবাগ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী মাম্পি রাণী বিশ্বাস (১৫) ’র সাথে বড়লেখা উপজেলা দাসের বাজার ইউনিয়নের পানিশাইল গ্রামের আশু বিশ্বাসের ছেলে রিংকু বিশ্বাসে (১৭)’র সাথে আজ বুধবার (১৮ জুলাই) সন্ধ্যা পর বিবাহ সম্পন্ন হওয়ার কথা ছিল।  সময়চিত্র পত্রিকার বড়লেখা প্রতিনিধি মোস্তফা উদ্দিনের কাছ থেকে বাল্য বিবাহ অনুষ্ঠানের তথ্য পেয়ে সম্পাদক, এম.ফয়জুল হক শিমুল  বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করেন।  বিয়ানীবাজার উপজেলা ভূমি কমিশনার (নির্বাহী ম্যাজিষ্ট্রেট) মেহেদী হাসান সহ একদল পুলিশের উপস্থিতি টের পেয়ে বরপক্ষ পালিয়ে যায়।  প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহটি পন্ড হয়।  কনের পক্ষ থেকে পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না মর্মে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

এই সংবাদটি 629 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ