চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে ৮বছরের শিশু শিমু (ছদ্ধনাম)কে ধর্ষন করে পালিয়ে বেড়াচ্ছে সুজন (১৬) নামের এক নরপশু। গতকাল ৭ এপ্রিল শুক্রবার রাতে মাধবদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন ধর্ষিতার দরিদ্র পিতা অনন্তরামপুর গ্রামের আলতাব হোসেন। ঘটনাটি ঘটেছে গত ৩এপ্রিল সোমবার বিকেলে মাধবদী থানার উত্তর চর ভাসানিয়া গ্রামে।
জানা যায়, ঘটনার দিন সোমবার বিকেলে অনন্তরামপুর গ্রামের ধর্ষিতা ৮বছরের শিশু শিমু (ছদ্ধনাম) বাড়ির পাশে অন্যান্য শিশুদের সাথে খেলা করার সময় উত্তর চর ভাসানিয়া গ্রামের আল আমিনের ছেলে নরপশু ধর্ষক সুজন শিশুটিকে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে স্থানীয় আয়ুবের কাপড়ের কারখানার উত্তর পাশে একটি নির্মাণাধীন ছাদ বিহীন বিল্ডিংয়ের রুমে নিয়ে মুখ চেপে ধরে জোর পূর্বক শিশুটিকে ধর্ষন করে। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক সুজন দৌড়ে পালিয়ে যায় পরে শিশু মেয়েটিকে উদ্ধার করে তার মাতা-পিতাকে সংবাদ দেয়। পিতা মাতা সংবাদ পেয়ে ঘটনাস্থল গিয়ে তাদের শিশু কন্যাকে প্রাথমিক চিকিৎসা শেষে স্থানীয় মেম্বার আনোয়ার হোসেনের কাছে এর বিচার প্রার্থনা করলে মেম্বার বিচার করবে বলে আশ্বাস দিয়ে বিষয়টিকে দামা চাপা দেয়ার চেস্টা করেন।
দরিদ্র আলতাব হোসেন নিরুপায় হয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসেমের স্বরনাপন্ন হন। পরে চেয়ারম্যান মাধবদী থানার ওসি ইলিয়াছকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষনিক ভাবে ধর্ষিতার পিতাকে মামলা করার পরামর্শ দেন। পরে মাধবদী থানায় ধর্ষিতার পিতা আলতাব হোসেন বাদী হয়ে ধর্ষক সুজনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দয়ের করেন যার মামলা নং-০৭, তাং- 08/04/17ইং।
এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই এনায়েত কবির মামুন জানান, আসামী সুজনকে গ্রেফতার করার জন্য অভিযান চলছে।