ঢাকা |
প্রকাশিত: ৭:২৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০১৬
নিহত দেলোয়ার হোসেন গত দশ বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছিলেন। গত কোরবানির ঈদের দুদিন আগে তিনি দেশে আসেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এরশাদ নগরের ৪ নম্বর ব্লকে নিজের বাড়িতে তিনি হামলার শিকার হন বলে টঙ্গী থানার এসআই জহুরুল হক জানান।
নিহতের বোন মুক্তা বেগম সাংবাদিকদের বলেন, দেলোয়ার দেশে আসার পর থেকেই স্থানীয় কয়েকজন ‘চিহ্নিত সন্ত্রাসী’ তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল।
“সকালে পিচ্চি হোসেনসহ ৭/৮ জন সন্ত্রাসী বাড়িতে এসে টাকা চায়। দেলোয়ার দিতে রাজি না হওয়ায় তারা কূপিয়ে ফেলে রেখে চলে যায়।”
পরে এলাকাবাসী দেলোয়ারকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই জহুরুল হক বলেন, পরিবারের অভিযোগ তারা খতিয়ে দেখবেন। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।