মানবতার কল্যাণে টিম সিলেটের অগ্রযাত্রা অব্যাহত থাকার কামনা

প্রকাশিত: ২:৫৭ পূর্বাহ্ণ, মে ২৪, ২০১৭

মানবতার কল্যাণে টিম সিলেটের অগ্রযাত্রা অব্যাহত থাকার কামনা

স্টাফ রিপোর্টার:

সিলেটি প্রবাসীদের অর্থায়নে টিম সিলেট নামে একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে। সংগঠনের চেয়ারম্যান নুরুল হক মাসুদ সময়চিত্রকে জানান -সমাজের দারিদ্রতা দূরীকরণ * অসহায় বঞ্চিত মানুষদেরকে সহায়তা প্রদান*হতদরিদ্র শিক্ষার্থীদের সহায়তা প্রদান* শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ *বিশ্বের যে কোনে দেশের হতদরিদ্র ও ক্ষতিগ্রস্থ মানুষদের সাহয্য ও সহায়তা প্রদান নিয়ে টিম সিলেট কাজ করছে । তিনি জানান – সম্প্রতি মৌলভীবাজারে হতদরিদ্রদের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। (২৪ মে বুধবার) সিলেটের সুনামগঞ্জ এলাকায় রমজানের খাদ্য সামগ্রী বিতরণ ও ইটাউরি শাহপরান বাজার মসজিদে জেনারেটর বিতরণ করা হয়েছে।।  তিনি জানান – প্রবাসের বিভিন্ন দেশে উক্ত সংগঠনের কর্মীরা কাজ করছে।

সকলের প্রচেষ্ঠায় মানবতার কল্যাণে টিম সিলেটের অগ্রযাত্রা অব্যাহত থাকার কামনা করেছেন তিনি।

এই সংবাদটি 565 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ