প্রবাসীদের সাথে বিয়ানীবাজার পৌর মেয়রের মতবিনিময়

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০১৮

প্রবাসীদের সাথে বিয়ানীবাজার  পৌর মেয়রের মতবিনিময়

বিয়ানীবাজার পৌরসভার মেয়র প্রবাসীদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার (৭ এপ্রিল) দুপুরে তাঁর কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশের প্রবাসী কমিউনিটি নেতা উপস্থিত ছিলেন। তাদেরকে মেয়রের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক’র সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোস্তফা কামাল, যুক্তরাজ্য প্রবাসী কয়েছুজ্জামান রুনু, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ছালেহ আহমদ বাবুল, উপজেলা আ’লীগ নেতা ও মুড়িয়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, সিলেট জেলা পরিষদের সদস্য নজরুল হোসেন, বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারি প্রক্টর এডভোকেট মোহাম্মদ আবাছ উদ্দিন।

এই সংবাদটি 531 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ