প্রফেসর রস্তুম আলী খান আর নেই

প্রকাশিত: ৮:২৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৬

বিয়ানীবাজার সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও দাসেরবাজার আদর্শ কলেজের অধ্যক্ষ প্রফেসর রস্তুম আলী খান (৬৭) আর নেই।

রবিবার (আজ) সকাল ৭টা ২০মিনিটের সময় লাউতা ইউনিয়নের গজারাই গ্রামের নিজ বাড়িতে আকস্মিকভাবে তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ৪ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ আজ বিকাল ৪টা ৩০মিনিটের সময় গজারাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সম্পন্ন হয়। ।

এদিকে শিক্ষাবিদ প্রফেসর রস্তুম আলী খানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।

এক শোকবার্তায় তিনি বলেন, রস্তুম আলী আমৃত্যু শিক্ষার প্রসারে কাজ করেছেন। বিশেষ করে এতদ্বঞ্চলের ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শিক্ষামন্ত্রী বলেন, অগণিত ছাত্রছাত্রীর প্রিয় শিক্ষক রস্তুম আলীর মতো শিক্ষাদরদি ব্যক্তিকে হারিয়ে আজ পুরো শিক্ষাপরিবার ব্যথিত। তাঁর এই অকাল মৃত্যু আমাদেরকে আন্দোলিত করছে। তিনি রস্তুম আলীর শূন্যস্থান পূরণে শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে প্রফেসর রস্তুম আলী খানের মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর একেএম গোলাম কিবরিয়া তাপাদার, বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল হাসিব মনিয়া, লাউতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ জলিল, বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মজির উদ্দিন আনসার, সাধারণ সম্পাদক আব্দুল হাছিব জীবন, বিয়ানীবাজার উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খালেদ জাফরী, শিক্ষামন্ত্রীর এপিএস দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল কুদ্দুছ টিটু, এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন,সময়চিত্র সম্পাদক এম.ফয়জুল হক শিমুল বিয়ানীবাজারবার্তা২৪.কম’র পরিচালক যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার হোসেন, কামরুল হোসেন মুন্না, জুবের আহমদ, ফুয়াদ আহমদ, খালেদ আহমদ ডালিম, যুক্তরাষ্ট্র প্রবাসী নুরুজ্জামান সুহেল ও ছরওয়ার হোসেন, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ, নবদ্বীপ পত্রিকার নির্বাহী সম্পাদক শাহীন আলম হৃদয় প্রমুখ।

এই সংবাদটি 404 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ