ঢাকা |
প্রকাশিত: ২:১৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৯
একাদশ জাতীয় সংসদের সদস্য হতে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মৌসুমী।
বুধবার বিকাল পৌনে ৪টার দিকে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র কেনেন তিনি।
মনোনয়নপত্র সংগ্রহ করে সাংবাদিকদের চিত্রনায়িকা মৌসুমী বলেন, দীর্ঘদিন চলচ্চিত্রের মাধ্যমে দেশের জনগণের জন্য কাজ করেছি। এখন রাজনীতির মাধ্যমে জনগণের সেবা করতে চাই।
এক প্রশ্নের জবাবে মৌসুমী বলেন, মন্ত্রিসভায় যোগ্য নেতাদের জায়গা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চমক সৃষ্টি করেছেন। আমি আশা করি, এখন সংরক্ষিত আসনে যোগ্যদের মনোনয়ন দিয়ে আরেকটি চমক দেখাবেন প্রধানমন্ত্রী।
এদিকে একই দিনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন চিত্রনায়িকা অরুণা বিশ্বাস ও অভিনেত্রী তারিন জাহান।
এর আগে মঙ্গলবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কেনেন বিনোদন জগতের একঝাঁক তারকা। তাদের মধ্যে রয়েছেন- সাবেক সংসদ সদস্য কবরী সারোয়ার, ফাল্গুনী হামিদ, সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, শমী কায়সার, চিত্রনায়িকা শাহানুর ও জ্যোতিকা জ্যোতি।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।