প্রধানমন্ত্রীর অভ্যর্থনা কর্মসূচি থেকে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৬

প্রধানমন্ত্রীর অভ্যর্থনা কর্মসূচি থেকে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণঅভ্যর্থনা দেয়ার কর্মসূচি থেকে যুবলীগের এক নেতাকে পিস্তলসহ আটক করেছে পুলিশ। বলাকা ভবনের সামনে থেকে শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে সেলিম খান নামে ওই যুবলীগ নেতাকে আটক করা হয়।

বিমানবন্দর থানার ওসি নুর ই আজম জানান, সেলিম খান ঢাকা মহানগর যুবলীগ উত্তরের তথ্য বিষয়ক সম্পাদক। তার আগ্নেয়াস্ত্রটি লাইসেন্স করা।

তিনি বলেন, অস্ত্রটির লাইসেন্স থাকলেও প্রধানমন্ত্রীর কোনো প্রোগামে কেউ আগ্নেয়াস্ত্র আনতে পারেন না বলেই তাকে আটক করা হয়েছে। আগ্নেয়াস্ত্রটিতে দুই রাউন্ড গুলিও ছিল।

কানাডা ও যুক্তরাষ্ট্রে ১৭ দিনের সফর শেষে আজ সন্ধ্যা পৌনে ৭টার দিকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দর থেকে গণভবনের পুরো পথে দাঁড়িয়ে তাকে গণঅভ্যর্থনা জানায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।

সূত্র : দৈনিক যুগান্তর

এই সংবাদটি 762 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ