প্রধানমন্ত্রীকে হেয় করে ভিডিও আপলোডকারী গ্রেফতার

প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০১৮

প্রধানমন্ত্রীকে হেয় করে ভিডিও আপলোডকারী গ্রেফতার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে অশুভনীয় ও অশ্লীল ভাষায় গালিগালাজসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হেয় প্রতিপন্ন করে ভিডিও আপলোডকারীকে গ্রেফতার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।

ব্রাজিল প্রবাসী শেখ হেলাল আহমদ বাদশা @ খালেদ আহমদ বাদশা (৫১), পিতা-মৃত হাবিব আলী, সাং-খশিরবন্দ (হাতিটিলা), থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেট মোবাইল ফোনে ভিডিও রেকর্ডের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে অশুভনীয় ও অশ্লীল ভাষায় গালিগালাজসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হেয় প্রতিপন্ন করে আওয়ামী পরিবারের মান সম্মানে আঘাত হানাসহ আওয়ামী সংঘঠনের বিরুদ্ধে উসকানী প্রদান, বাংলাদেশ পুলিশ বাহীনিকে উদ্দেশ্যে করো গালিগালাজ, রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তী ক্ষুন্ন হওয়ার একটি ভিডিও বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী আরিফুর রহমানসহ এলাকার স্থানীয় জনগনের ইমো ও ওয়াট্সএ্যাপে ভাইরাল করে। ভিডিওটি দেখে স্থানীয় জনগের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। উক্ত সংবাদ পেয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল মুন্সি সঙ্গীয় এসআই/পিংকু দেব এবং ফোর্সদের সহায়তায় শেখ হেলাল আহমদ বাদশা @ খালেদ আহমদ বাদশা কে গত ১৪ আগস্ট: তাহার বসতবাড়ী হতে গ্রেফতার করে। প্রাথমিক তদন্তে সে উক্ত ভিডিওটি নিজে রেকর্ড করেছে এবং ২০১৫ সালে প্রবাসে (ব্রাজিল) থেকে মোবাইল ফোনের মাধ্যমে ভাইরাল করে বলে পুলিশের নিকট স্বীকার করে। তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামী শেখ হেলাল আহমদ বাদশা @ খালেদ আহমদ বাদশা কে ১৫ আগস্ট: আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি 749 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ