ঢাকা |
প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৬
রোববার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বারাক ওবামার সমবেদনার কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
এ সময় তিনি সন্ত্রাস নির্মূলে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দিতে যুক্তরাষ্ট্রে আগ্রহের কথা জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলশান ২ নম্বরের হলি আর্টিজেন রেস্তোরাঁয় একদল অস্ত্রধারী ঢুকে বিদেশীসহ বেশ কয়েকজনকে জিম্মি করে। শনিবার সকালে কমান্ডো অভিযান চালিয়ে ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়।
এ সময় সেখান থেকে ২০টি মৃতদেহ বের করা হয় যাদেরকে রাতেই গলা কেটে হত্যা করা হয় বলে আইএসপিআর জানিয়েছে। নিহতদের ১৭ জন বিদেশী এবং তিনজন বাংলাদেশী।
এছাড়া হামলার শুরুতে পুলিশের গোয়েন্দা শাখা-ডিবি এবং পুলিশের দুই কর্মকর্তা নিহত হন। কমান্ডো অভিযানে ছয় বন্দুকধারী নিহত হয় আর এক বন্দুকধারীকে আটক করা হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।