প্রকাশ্যে চাঁদাবাজি বন্ধে পুলিশী হস্তক্ষেপ দাবি হাতির সূঁরদিয়ে ভয় দেখিয়ে পাড়ায়-মহল্লায় সুকৌশলে চাঁদাবাজি চলছে

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৭

প্রকাশ্যে চাঁদাবাজি বন্ধে পুলিশী হস্তক্ষেপ দাবি হাতির সূঁরদিয়ে ভয় দেখিয়ে পাড়ায়-মহল্লায় সুকৌশলে চাঁদাবাজি চলছে

রাজশাহী বিভাগীয় চীফ :

চাঁদাবাজি শব্দটা প্রায় সকলের কাছেই কমবেশী পরিচিত। বিভিন্ন ব্যক্তি , কোন সন্ত্রাসী গোষ্ঠী,বিভিন্ন সভা সমাবেশ বা অনুষ্ঠান উপলক্ষে নানা কায়দায় চাঁদাবাজি প্রথা আমাদের সমাজে এলাকাভেদে কমবেশী চালু আছে। আবার ভুক্তভোগীদের দেওয়া তথ্যানুযায়ি বড় ব্যবসায়ী বা শিল্পপতিদের কাছে ক্ষমতাধররা নানা কৌশলে বিশেষ বিশেষ সময় চাঁদাবাজি করে থাকে। এ ধরনের চাঁদাবাজিতে সাধারণ মানুষের মধ্যে তেমন কোন প্রভাব পড়েনা। সাধারণ মানুষ বুঝতে পারেনা বা বুঝতে চাইওনা। গত দু’দিন থেকে ঈশ্বরদীতে নতুন ধরনের চাঁদাবাজি শুরু হয়েছে। প্রকাশ্যে দিনের বেলায় পাড়ায়-মহল্লায় এ চাঁদাবাজি চলছে । শনিবার দুপুরে দেখাগেল পোস্ট অফিস মোড় থেকে রেলগেট হয়ে উপজেলা রোড,মেথর পাড়া ও কাচারিপাড়াসহ বিভিন্ন পাড়া-মহল্লায় দু’টি হাতি দিয়ে সু কৌশলে চাঁদাবাজি করা হচ্ছে। বাড়ির গেটে,দোকানে বা রাস্তায় মানুষ,চলন্ত যানবাহনের সামনে হাতিকে দাঁড় কড়িয়ে দেওয়া হচ্ছে। হাতির সূঁর দিয়ে কৌশলে টাকা আদায় করা হচ্ছে। দুর থেকে হাতি দেখে মানুষ বা ছোট শিশুরা যতটা খুশি হয়, মানুষ তারচেয়ে বেশী ভয় পায় হঠাৎ বিশালাকৃতির হাতি সামনে দাঁড়িয়ে পড়লে । ঈশ্বরদীর তাঁত ও বস্ত্র মেলার সার্কাস পার্টির দু’টি হাতি দিয়ে এভাবে মানুষের সামনে দাঁড়িয়ে ভয় দেখিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি বন্ধে পুলিশী হস্তক্ষেপ দাবি করেছে সচেতন মহল।

এই সংবাদটি 633 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ