প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, জুন ১৬, ২০১৬

গত ৭ জুন একটি অনলাইন পত্রিকায় “বিয়ানীবাজারের মুল্লাপুর ইউপির ১২ আওয়ামীলীগ নেতা বহিস্কার” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মুল্লাপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড শাখার সভাপতি ছয়দুল হোসেন, প্রতিবাদ লিপিতে তিনি জানান- গত ৬ জুন ইউনিয়ন আওয়ামীলীগের জরুরী সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান, প্রচারাভিযানে বাঁধা প্রদান,অসহযোগিতা করা এবং নানা ষড়যন্ত্রে লিপ্ত থাকার যে অভিযোগ উল্লেখ করা হয়েছে তাতে আমার কোন সম্পৃক্ততা ছিলনা। আমি দলীয় প্রার্থীর সাথে নির্বাচনী কাজে সর্বাত্বক ভাবে কাজ করেছি। কিন্তু কি কারনে বা আমার অজান্তে এবং কোন শোকজ বা লিখিত বহিস্কারাদেশ ছাড়া উল্লেখিত অভিযোগ উত্তাপন করে বহিস্কার সংক্রান্ত সংবাদ পরিবেশন করা হল তা আমার বোধগম্য নয়। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রতিবাদ লিপিতে একমত পোষন করেছেন উল্লেখ করা হয়েছে- মুল্লাপুর ইউনিয়ন আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আব্দুল কাদির তাপাদার আফতাব, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য জালাল আহমদ, ৪ নং ওয়ার্ডের সহ সভাপতি হাজী আব্দুল খালিক, সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক আবুল হাসনাত চৌধুরী জেমস, সহ যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়নুল হোসেন, শ্রম সম্পাদক বিলাল আহমদ, দপ্তর সম্পাদক শামছুল ইসলাম,বন ও পরিবেশ সম্পাদক বিলাল আহমদ দিলু, কোষাধক্ষ রাজু আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন বেগম,কবির আহমদ কালা সদস্য, অহিদুল ইসলাম লিমন সদস্য, আকমল হোসেন সদস্য, কামাল আহমদ সদস্য, আব্দুল করিম সদস্য প্রমুখ।

বিবৃতিতে সকলেই উল্লেখিত সংবাদে আনীত অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। (সংবাদ বিজ্ঞপ্তি )

এই সংবাদটি 317 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ