ঢাকা |
প্রকাশিত: ৭:০১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৫
বাতাক্লঁয়ের তৃতীয় আত্মঘাতী হামলাকারীকে শনাক্ত করেছে প্যারিসের পুলিশ। ফ্রান্সের একটি গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।
আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, গত মাসে বাতাক্লঁয়ে সন্ত্রাসী হামলায় ৯০ জন নিহত হন।
বাতাক্লঁয়ে হামলার ঘটনায় এর আগে শনাক্ত হওয়া দুই আত্মঘাতী হামলাকারী হলেন, ইসমাইল ওমর মোস্তফে (২৯) ও সামি আমিমুর (২৮)। হামলার সময় তারা বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেন।
ফ্রান্সের অধিকাংশ গণমাধ্যম তৃতীয় হামলাকারীর নাম প্রকাশ করেনি। অন্য গণমাধ্যম ওই ব্যক্তির নাম ফুয়াদ মোহাম্মদ-আগগাদ (২৩) বলে উল্লেখ করেছে। ফ্রান্সের স্ট্রাসবুর্গের ওই বাসিন্দা সিরিয়া থেকে ফ্রান্সে ফিরে আসে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।